চিরিরবন্দরে সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।








