নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টার কান্দাপাড়া ব্রীজের পাশে কংশ নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ার হোসেন আনু নামের এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
রবিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।
স্থানীয় ও প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার কান্দাপাড়া ব্রীজের পাশে কংশ নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহান ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী আনোয়ার হোসেন আনুকে ৫০ হাজার (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।








