বনাঞ্চল ধ্বংসের কারণ চুনতি অভয়ারণ্যে অবৈধ বসতিঃ খাদ্যের অভাবে লোকালয়ে হাতি
খলিল চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) : বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ-হাতি সহাবস্থান নিশ্চিত করতে ( বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা) বেলার উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠী ও বিভিন্ন পেশার লোকজনের সাথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এক রিসোর্ট সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলার চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক মুনিরা পারভীন রুবার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ বায়েজিদ-বিন-আখন্দ।
সভায় মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক আশিকুর রহমান সমি। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সম্প্রসারনের লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছেন তাকে আমরা স্বাগত জানায়। কিন্তু এ মহাসড়কের পাশে যেসব বন ও অভয়ারণ্য আছে তা অবশ্যই রক্ষা করতে হবে। কারন বন ও পরিবেশ রক্ষা না হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম রক্ষা পাবে না। প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাবে। উন্নয়নের জন্য রাস্তার দরকার কিন্তু তা কোন অবস্থায় যেন বন ও পরিবেশের ক্ষতি করে নয়। এছাড়া বক্তারা বলেন, পাহাড় কেটে যেভাবে চুনতি অভয়ারণ্যের ক্ষতি করা হচ্ছে। এতে প্রতিনিয়ত বনের হাতি ও মানুষের সংঘাত সৃষ্টি হচ্ছে। বন ধ্বংসের কারনে খাদ্যের অভাবে হাতিরা লোকালয়ে চলে আসছে। চুনতি অভয়ারণ্যে অবৈধ বসতি উচ্ছেদ না করলে বনাঞ্চল রক্ষা করা যাবেনা।
এ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, কক্সবাজার উত্তর বনসংরক্ষক কর্মকর্তা রাশিক আহসান,চুনতি বন্যপ্রানী সংরক্ষণ ও জীব বৈচিত্র কর্মকর্তা নূরজাহান,দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সদস্য ফৌজুল কবির ফজলু, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনম নোমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এটিএম জাহেদ চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক এস এম আবু সাইদ টিটু, বিএনপি নেতা মো. আবুল হাশেম, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, আব্দুল্লাহ আল নোমান, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার,সমাজসেবক কাজি মোঃ জসিম উদ্দিন, নুরুল আলম কোম্পানী, মো. জাহাঙ্গীর , বেলার কর্মকর্তা মো. ফয়সাল, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাংবাদিক এম এম আহমদ মনির, পুষ্পেন চৌধুরী, খলিল চৌধুরী, সাত্তার সিকদার, তুষার কায়সার, রায়হান সিকদার, খোকন সুশীল, মিনহাজ উদ্দীন, শিক্ষক মো. নাসির উদ্দিন, মো. রাশেদ, রূপেন চৌধুরী, মাষ্টার মাহবুবুর রহমান প্রমুখ।








