নোয়াখালীর সোনাইমুড়ীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
আবু বকর ছিদ্দিক, নোয়াখালী থেকেঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে কৃষকদের দক্ষতা ও উন্নয়নশীলতা বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ মিলনায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম।
নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আশিষ কুমার কর,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইয়াছিন ভূঁইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত পার্টনার কৃষক কংগ্রেসে কৃষকেরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।








