ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

উখিয়ার কোটবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 11, 2026 - 12:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোকসানা বেগমের বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া রোকসানা বেগমের স্বামী আবদুল জলিল। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।