পাহাড়ধসে নিহত নারীর পরিবারের পাশে রাঙ্গুনিয়া যুব ফোরাম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী আদর্শ গ্রামে পাহাড়ধসে নিহত এক নারীর পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া যুব ফোরাম। একই সঙ্গে ওই এলাকায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল রাঙ্গুনিয়া যুব ফোরামের একটি প্রতিনিধিদল নিহত নারীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান ও আর্থিক অনুদান তুলে দেন। পরে আশপাশের ক্ষতিগ্রস্ত ও দুস্থ প্রায় ১০০ পরিবারের মধ্যে চাল, ডালসহ প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা ডা. এ টি এম রেজাউল করিম, রাঙ্গুনিয়া যুব ফোরামের সভাপতি মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা।
পরে নিহত নারীর মাগফিরাত কামনা এবং টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।








