ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেসকোর চেয়ারম্যান হলেন সাবেক মন্ত্রী মরহুম ব্যারি. আমিনুল হকের ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 14, 2026 - 4:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী ব্যুরো প্রধান :নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে রদবদল করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফ উদ্দীন।মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ছিলেন। সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত ওই স্মারকে বলা হয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন নেসকো পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ-এর পরিবর্তে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনকে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই আদেশের অনুলিপি ও কার্যার্থে বিতরণ ইতিমধ্যেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান, নেসকোর ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে। প্রসঙ্গ, নেসকোর নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক, বিএমডিএর চেয়ারম্যান প্রয়াত চেয়ারম্যান ড. আসাদুজামানের সহোদর ভাই।