ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও অর্থপাচারকারি এজেন্ট গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 2:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) প্রতিনিধি প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই বৃহস্পতিবার উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের আড়াঁলে অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করে আসছিলেন মোঃ আলাল হোসেন।

আলাল হোসেন শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারে ছোট একটি দোকানের মাধ্যমে উপজেলার সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ায় ওয়েবসাইটে টাকা রিচার্জ করে আসছিলেন। গোপন সংবাদ ভিত্তিতে নিবিড় নজরদারির পর অভিযান চালিয়ে ভূরুংগামারী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলাল তিলাই ইউনিয়নের জহুর উদ্দিনের ছেলে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  মোঃ আজিম উদ্দিনের উপস্থিতিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ০৪ টি স্মার্ট ফোন, বেশকিছু মোবাইল সিম, অনলাইন জুয়ায় রিচার্জের কাজে ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সদ্য জারিকৃত “জুয়া আইন-২০২৬” এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান ১৬৬ বছর পর ব্রিটিশ আমল প্রণীত জুয়া আইন সংস্কার হয়ে নতুন জুয়া আইন-২০২৬ জারি হয়েছে। এই আইনের মাধ্যমে অনলাইন জুয়ার বা ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। আমরা ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক, চোরাকারবার ও জুয়া মুক্ত রাখতে বদ্ধপরিকর।

ভূরুঙ্গামারী থানার ওসি জনাব মোঃ আজিম উদ্দিন জানান জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে।