ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ৪:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে স্থলবন্দরে  ইয়াবাসহ ১ নারী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 17, 2026 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই শুক্রবার  উপজেলার সোনাহাট স্থল বন্দরে পুলিশ অভিযান চালিয়ে মর্জিনা আক্তার গেন্দী (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ নানা রকমের অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন মর্জিনা আক্তার ওরফে গেন্দি।

সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন তিনি। বিভিন্ন সময় তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোল্ট্রি মুরগির দোকানের আঁড়ালে মূলত ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন। অবশেষে স্থানীয় সচেতন  জনগণের সহায়তায় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬,২৯০/- টাকা সহ তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। জব্দকৃত আলামতের আনুমানিক মোট মূল্য ৫৬,২৯০/- টাকা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করে অভিযুক্ত আসমীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অভিযুক্ত নারীকে থানা হাজতে রাখা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হবে।