পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনুল হক (বুলবুল) আর নেই
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আমিনুল হক (বুলবুল) গতকাল রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সারওয়ার আলমের চাচা ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষক হিসেবে আমিনুল হক (বুলবুল) ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র ও সজ্জন ব্যক্তি। দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থেকে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মরহুমের পরিবারের সদস্যরা সবার কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।








