ঢাকা | আগস্ট ১৮, ২০২৬ - ৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 17, 2026 - 11:45 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার
মিজানুর রহমান , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি –  পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশত পিস অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ পৌর সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০পিস অবৈধ মাদকদ্রব্য  টাপেন্টাডল ট্যাবলেট সহ পত্নীতলা উপজেলার উত্তর যদুবাটি গ্রামের মৃত শামসুল হকের মেয়ে মহাসিনা বেগম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে  আটক করে।
পরে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।