ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ৭:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটের শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মত বিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 18, 2026 - 5:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

মামুন কৌশিক, নেত্রকোনাঃনেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ফিশারিজ ডিপার্টমেন্টের ফিল্ড ভিজিটে থাকা ৩২ জন শিক্ষার্থীদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মাসুদ রানা,বারহাট্টা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল,দৈনিক কালের কন্ঠের বারহাট্টা উপজেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ বাবুল,দৈনিক ইত্তেফাকের বারহাট্টা উপজেলা প্রতিনিধি আনিসুল আলম শামীম,ডেইলি মিররের বারহাট্টা উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রেজভি,বারহাট্টা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সংবাদের বারহাট্টা উপজেলা প্রতিনিধি মুখলেছুর রহমান হীরা সহ প্রমুখ।

এসময় বারহাট্টা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ র্থ বর্ষের ৩২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মত বিনিময়ে কৃষি নির্ভর বারহাট্টা উপজেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভবনার বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে ধারণা নেন আগত শিক্ষার্থীরা।

দীর্ঘ আলোচনা শুনার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মাসুদ রানা বলেন এটা আমাদের একটা ফিল্ড ভিজিটের অংশ।এখান থেকে ২০ নাম্বার থাকবে শিক্ষার্থীদের। একটা চমৎকার মত বিনিময় সভা আয়োজনের জন্য তিনি বারহাট্টা প্রেসক্লাবকে ধন্যবাদ দেন।তিনি আরো জানান বারহাট্টা একটি কৃষি নির্ভর উপজেলা।এই উপজেলার চরম অতিথিপরায়ণ মানুষের প্রতি সব সময় উনাদের সহযোগিতা থাকবে।

আলোচনা সভায় বারহাট্টা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন বারহাট্টা উপজেলা একটি সম্ভবনাময় মৎস্য ও কৃষি ভিত্তিক এলাকা।এখানে মৎস্য এবং কৃষি খাতে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে।আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।তোমরা শিক্ষার্থীরাও ভবিষ্যতে এই উপজেলার কৃষি ও মৎস্য নিয়ে সুযোগ থাকলে কাজ করবে বলে আশা রাখি।

এসময় বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল উনার সমাপনী বক্তব্যে বারহাট্টা প্রেসক্লাবে আসার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে তারা যেখানেই থাকুক না কেন তারা যেন বারহাট্টা উপজেলার প্রতি দৃষ্টি রাখেন পাশাপাশি বারহাট্টা উপজেলা প্রেসক্লাবকে স্মরণে রাখেন।