ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’, আপত্তি কানাডার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 29, 2026 - 4:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

মো. নাসির, নিউ জার্সি প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ২৭ আগস্ট ২০২৬ স্বাক্ষরিত এই আদেশটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে; কানাডা বা আন্তর্জাতিক পর্যায়ে নামটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হচ্ছে না।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, লেকটির নাম ‘লেক অন্টারিও’ই থাকবে—অতীত, বর্তমান ও ভবিষ্যতেও। কার্নি উল্লেখ করেন, ‘Ontario’ নামটির শিকড় আদিবাসী Wendat ভাষায় এবং এটি ৪০০ বছরেরও বেশি পুরোনো, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও কানাডা আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও আগে থেকে এই নাম ব্যবহৃত হয়ে আসছে।

ট্রাম্পের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র-কানাডার চলমান বাণিজ্যিক উত্তেজনার মধ্যকার একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনীতিক ও আদিবাসী নেতাও নাম পরিবর্তনের সমালোচনা করেছেন।