ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 31, 2026 - 12:06 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

সৌদি আরব: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রাঙ্গুনীয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আনসুর উদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছালে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া কলেজ ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, জাসাস সভাপতি রফিকুল হক চৌধুরী, জেদ্দা মহানগর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ রাঙ্গুনিয়ার প্রবাসী নেতৃবৃন্দ।

বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় অভিভূত হয়ে ভিপি আনসুর উদ্দিন বলেন, “পবিত্র মক্কা-মদিনার ভূমিতে এসে আল্লাহর ঘরে ইবাদত করার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি রাঙ্গুনীয়া সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্য এবং দেশবাসীর শান্তি ও কল্যাণের জন্য দোয়া করবো। পাশাপাশি রাঙ্গুনীয়াবাসীর জন্যও বিশেষ দোয়া কামনা করবো।”

তিনি আরও বলেন, “রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আগামী দিনে রাঙ্গুনীয়া পৌরসভা নির্বাচনে দল যদি আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে রাঙ্গুনীয়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।”

ভিপি আনসুর উদ্দিন পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারেন—এ জন্য রাঙ্গুনীয়াবাসী ও প্রবাসীদের কাছে দোয়া কামনা করেন।

এদিকে, প্রবাসী নেতৃবৃন্দ বলেন, ভিপি আনসুর উদ্দিন দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করেছেন। তার সৌদি আরব আগমন উপলক্ষে নেতাকর্মীদের এই শুভেচ্ছা রাঙ্গুনীয়া ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি দৃষ্টান্ত।