ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 3, 2026 - 9:50 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় তিনটি পৃথক মামলায় প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট তিনজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু

অভিযান চলাকালে খাবার তৈরির স্থান ও পরিবেশ পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়টি আদালতের নজরে আসে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা দায়ের করে তিনজনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার কথা জানানো হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু জানান, জনস্বার্থে খাবারের মান, পরিবেশ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।