ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়নে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল চৌরাস্তা মোড়ে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ জাকির ফকির ও বিএনপির নেতা মোতালেব ফকিরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ মেডিকেল কলেজ এনেস্থেশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মুহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কোতোয়ালি থানা বিএনপি সদস্য আহবায়ক কমিটির এবং সদ্য সাবেক ঘাগড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনজুরুল হক মন্জু, ঘাগড়া ইউনিয়ন বিএনপির নেতা এমদাদুল হক মেম্বার আশরাফুল ইসলাম নাদু, ইব্রাহীম খলিল, গোলাম মাওলা সহ বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন এবং দলের মূল আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।








