লোহাগাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মুসলিম উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুসলিম উদ্দিনের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।এসয় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে র্যালির পুরো পথ। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য মুসলিম উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ৪৮ বছরের পথচলা ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের ইতিহাস।আগামী দিনে দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








