ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গণভোট বাস্তবায়নে নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 6, 2026 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্টাফ রিপোর্টারঃস্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও এখনও রাষ্ট্র মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি; তাই নারী শক্তিকে জাগিয়ে তোলার মাধ্যমে দেশে একটি পরিবর্তনের শুভ সূচনা করতে সকলকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কাচারি রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কার্যালয়ে এনসিপি নারী সংগঠন জাতীয় নারী শক্তির ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এসময় জেলা নারী শক্তি নেত্রী ও জেলা এনসিপির দপ্তর সেল সদস্য উম্মে সালমা বৃষ্টি,আহত জুলাই যোদ্ধা রুমা খান,নারী শক্তি নেত্রী জুইসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন- জনগণ ভোট দিয়ে গণভোটকে হ্যা জয়যুক্ত করলেও বর্তমান সরকার জনগণের দেওয়া রায়কে বাস্তবায়ন না করে এক নায়কতন্ত্র রাজত্ব কায়েম করছে। তিনি দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশের নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, যেই দেশে জুলাই বিপ্লবের ফলে সরকার পতন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকার এসেছে আমরা আশা করেছিলাম এই নতুন সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র-তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। ৭০ শতাংশ জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই রায়কে তারা অবজ্ঞা করছে। যেখানে ভারতের সরকার তার ছাত্র-তরুণদের আন্দোলনের মুখে পরাজিত হয়েছে। মাথা নত করতে বাধ্য হচ্ছে এবং অন্য সব জায়গায় জনগণের রায়ের প্রতি সরকার শ্রদ্ধাশীল হচ্ছে।

আমরা দেখলাম এই দেশের অন্যতম প্রধান দল বিএনপি- তারা নিজের দলের ভেতর কোনো সংস্কার আনলো না এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে ন্যূনতম ঐকমত্য সেই ঐকমত্য মেনে নিল না। যদি তারা এই পথে হাঁটে যদি, তারা জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি তারা ছাত্র-তরুণদের আন্দোলনকে ভুলে যায়, যদি এদেশের ১৪০০ মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপির তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে বলেও হুসিয়ারী করেন তিনি।