ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ইমাম হোসেন চৌধুরীর দায়িত্ব গ্রহণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 8, 2026 - 10:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন চৌধুরী বিদ্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রধান শিক্ষক ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক শুক্লা রাণী শীল, কমিটির সদস্য জানে আলম, অভিভাবক প্রতিনিধি মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, মো. সাজ্জাদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

ইমাম হোসেন চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বিদ্যালয়ের আজীবন দাতা মোহাম্মদ গুরা মিয়া চৌধুরীর নাতি।

দায়িত্ব গ্রহণকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।