ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গু রেড জোন ঘোষণার দাবি করেন-চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 10, 2026 - 3:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও প্রাণহানি বাড়তে থাকায় জেলাকে ‘ডেঙ্গু রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে আক্রান্তদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে ১৫–২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম পাঠানোর আহ্বান জানানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় শহরের পুরাতন বাজারে চেম্বার ভবনে

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানায়, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, চেম্বারের পরিচালক মোঃ মনিরুল ইসলাম, বাহারাম আলী প্রমুখ। সভায় চেম্বারে সভাপতি আব্দুর ওয়াহেদ বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। অপরিকল্পিতভাবে ফেলে রাখা খাল-নালা, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা এডিস মশার প্রজনন বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত বর্জ্য অপসারণ,

ওয়ার্ডভিত্তিক সর্বদলীয় কমিটি গঠন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর দাবি জানান তাঁরা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সমাজ ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।