ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লালানগর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের নেতৃত্বে ইলিয়াস-মিজান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 10, 2026 - 4:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

চট্টগ্রাম:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ইলিয়াস হায়দার এবং সাধারণ সম্পাদক পদে মো. মিজান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় আকবর সিকদার পাড়ায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সভায় আগামী এক বছরের জন্য ১২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মনছুর হক এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. পারভেজকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া অ্যাডভোকেট এম এহসানুল হক এহসানকে সংগঠনটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লিয়াকত আলী মেম্বার, হারুনুর রশিদ মাসুদ, রবিউল হাসান, ফারুক আহমেদ ও নুরুল আবছার। এ সময় সংগঠনটির সাবেক সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নির্বাচিতদের ফুলেল শুভেচছা জানানো হয়।