ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৮:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 1:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাস, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্ম এবং জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ, এর উদ্দেশ্য এবং স্বাবলম্বী পরিবার গঠনে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় ।