ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অপরাধ দমনে বিশেষ সাফল্য- অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ এএসআই হাবিবুর রহমান খান নির্বাচিত হয়েছেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 1:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

আবু বকর ছিদ্দিক নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ দমন সভায় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা (এএসআই) হিসেবে পুরস্কৃত হয়েছেন সোনাইমুড়ী থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান।

রোববার (১১ অক্টোবর) নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন, বিপিএম।

পুলিশ লাইন্স সূত্রে জানা গেছে, গত মাসে কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জেলার ১০টি থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এএসআই হাবিবুর রহমান খান। গত এক মাসে জিআর সাজা, সিআর সাজা, জিআর ওয়ারেন্ট ও সিআর ওয়ারেন্টসহ মোট ৪০টি ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি করেন তিনি।

এ ছাড়া অবৈধ মাদক উদ্ধার, ফৌজদারি কার্যবিধির ৫৪, ১৫১ ও ৩৪ ধারায় আসামি আদালতে সোপর্দ করা এবং চোরাই মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন, বিপিএম, শ্রেষ্ঠত্ব অর্জনকারী এএসআই হাবিবুর রহমান খানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এএসআই হাবিবুর রহমান খান বলেন, এই অর্জনের পেছনে চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনীষ দাশ, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সব জ্যেষ্ঠ কর্মকর্তা ও সহকর্মীর দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।