ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিত করণ প্রেস কনফারেন্স
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধঃ নওগাঁর ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর দুপুর দুটাই সমাককল্যাণ মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্স শেষে ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের ব্রিফ করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা শারমিনের সভাপতিত্বে এ সয়ম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর
প্রদান করেন সমাজসেবা অফিসার মোঃ এনামুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিন্টু রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কে এম নায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুর রহমান
সরকার, সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, ১ নং ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান ওয়াজেদ আলী কবির, সাংবাদিক আব্দুল আজিজ মন্ডল, এম এ মালেক প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা করার লক্ষে রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।








