লোহাগাড়ায় দুর্গাপূজায় উপহার ও আর্থিক অনুদান বিতরণ
খলিল চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী জগতার পাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের পক্ষে এসব উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা সবাই বাংলাদেশি। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সবাই যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চট্টগ্রাম সম্প্রীতির এলাকা উল্লেখ করে তাঁরা বলেন, সবাই মিলেমিশে বসবাস করতে হবে এবং কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। কোনো সমস্যা দেখা দিলে প্রশাসনকে অবহিত করতে হবে।
উপহার ও আর্থিক অনুদান বিতরণের এ উদ্যোগের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং পূজা উদযাপনে সহযোগিতা করাই মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শরীফ হোসেন, সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি জোহাইর আল জামী, বড়হাতিয়া ইউনিয়ন যুবদল নেতা মহিউদ্দিন, ব্যাংকার এস এম ফারুক জাবেদ এবং বিএনপি নেতা কাউছির।
এ ছাড়া জগতার পাড়া শ্রীশ্রী দুর্গাপূজা উদ্যাপন কমিটির ২০২৬ সালের উপদেষ্টা কাঞ্চন নাথ, সভাপতি উদয় শংকর নাথ, সহ সভাপতি অজয় কুমার নাথ ও সহ-অর্থ সম্পাদক প্রভা কর নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত








