ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আধুনগর খান হাট বাজারের ব্যবসায়ী রাশেদুল ইসলাম সাকিব অপহরণ ফিরে পেতে পরিবারের আকুতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 16, 2026 - 7:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

খলিল চৌধুরী, লোহাগাড়া।:লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে স্ত্রীর আকুতি লোহাগাড়ায় রাশেদুল ইসলাম সাকিব নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জমিদার পাড়ার প্রবেশমুখ থেকে মুখোশধারী ৭-৮ জন যুবক তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা সদরস্থ এশটি রেস্টুরেন্টর হল রুমে সংবাদ সম্মেলনে স্বামীকে অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্ত্রী উম্মে আয়মন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সাকিব লোহাগাড়া উপজেলার আধুনগর মরাডলুকুল গ্রামের সেলিম উদ্দিনের ছেলে এবং আধুনগর বাসস্টেশন এলাকার সেলিম স্টোরের স্বত্বাধিকারী। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে রিকশাযোগে ভাড়া বাসায় ফেরার পথে তার রিকশার গতিরোধ করে সিএনজিচালিত অটোরিকশায় আসা মুখোশধারীরা। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় রিকশাচালক আমানকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

উম্মে আয়মনের অভিযোগ, অপহরণের দিন দুপুরে তাদের দোকান দখলে নিতে আসেন দুর্বৃত্তরা। এতে বাধা দিলে বিরোধের সৃষ্টি হয় এবং তার স্বামীকে হুমকি দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পরই তিনি অপহরণের শিকার হন। পরে একটি ফোন নম্বর থেকে তাকে ফোন করে আইনগত ব্যবস্থা না নেওয়ার কথা বলা হয় বলেও দাবি করেন তিনি।
তবে অপহরণের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত নন বলে জানান উম্মে আয়মন। তিনি বলেন, ঘটনার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও রিকশাচালকের সঙ্গে কথা বলেছে। তার স্বামীকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্বামীকে ফিরে পেতে সংবাদকর্মীদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উম্মে আয়মন বলেন, তারা কোনো সংঘাত চান না, শুধু স্বামীকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে চান।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আব্দুল্লাহ বলেন, ব্যবসায়ী সাকিবকে অপহরনের অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘঁনাস্থর পরিদর্শন করেন। তাকে উদ্ধারের ব্যাপারে পুলিশ কাজ করছে।