ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবর জিয়ারত করল লালানগর সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের নবনির্বাচিত কমিটি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 17, 2026 - 11:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

চট্টগ্রাম:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫ নম্বর লালানগর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের নবনির্বাচিত কমিটির উদ্যোগে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের উপদেষ্টারা কবর জিয়ারতে অংশ নেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্মৃতি পরিষদের উপদেষ্টা লিয়াকত আলী মেম্বার, সংগঠনের উপদেষ্টা হারুন রশীদ মাসুম, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা রবিউল হাসান এবং লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হায়দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক পারভেজ সওদাগর, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল হক, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ও সহ-অর্থ সম্পাদক আহাদ।

এ সময় লালানগরের সাবেক ছাত্রনেতা ফারুক ও লোকমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করা হয়।