ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ৭:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 17, 2026 - 11:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

মোঃ নাসিম নিজস্ব প্রতিবেদক ঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ থেকে বরাদ্দকৃত শাড়ি উপজেলার ১০০ জন সনাতন ধর্মাবলম্বী নারীর মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াকুব আলী। এ ছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শাড়ি উপহার পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন দুর্গাপূজার আগে এ সহায়তা তাঁদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।