ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সোনাইমুড়ীতে প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 18, 2026 - 12:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীর ধন্যপুর গ্রামে সৌদি প্রবাসী ফয়েজুর রহমানের ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করেছে স্থানীয় ভূমিদস্যু চক্র।

এই ঘটনায় সৌদি প্রবাসীর বয়জ্যেষ্ঠ পিতা আব্দুল মান্নান( ৮৪) বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ উল্লেখ করা হয়েছে, ধন্যপুর গ্রামের মৃত সিদ্দিক উল্লার পুত্র মানিক ও আল আমিন গংদের সাথে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।এ নিয়ে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা রয়েছে।

গত ৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষরা ঘটনাস্থলে এসে তার কাটার বেড়া দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করে। এ সময় প্রবাসী ফয়েজুর রহমান ও তার পিতা আব্দুল মান্নান বাধা প্রদান করলে তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ ও এক পর্যায়ে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও নিজেদের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

প্রবাসী ফয়েজুর রহমান বলেন,সোনাইমুড়ীর ৭৬ নং শিবপুর মৌজার ১৫.৬৯ শতাংশ সম্পত্তি তিনি খরিদ সূত্রে মালিক ও দখলদার আছেন। প্রতিপক্ষরা এই সম্পত্তি দখলে নিতে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে দখলের
পায়তারা করে আসছে। হুমকি-ধুমকি দিয়ে আসছে। যার কারণে ওই প্রবাসীর পরিবার সদস্যরা চরম

নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান। প্রাণনাশের হুমকির কারণে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। ভুক্তভোগী পরিবারে সদস্যরা।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, প্রবাসীর জায়গা দখলের ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।