ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে সাবেক পৌর মেয়র লিটন এর উদ্যোগে পুজামণ্ডপে অনুদান বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 20, 2026 - 2:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার অন্তর্গত ১৫টি দুর্গামণ্ডপে ব্যাক্তিগত অনুদান বিতরণ করেছেন সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন।

আজ মঙ্গলবার মহানবমীর সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে কমিটির হাতে এসব অনুদান তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মাদিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, ব্যবসায়ী মোকলেছার রহামান নবাব, আবুল হাসান, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম মুরাদ, মিনার হোসেন মিন্নু, ডা. উৎপল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমির পাল, রুবেল হোসেন, সাবেক ছাত্র নেতা এনামুল হক, সুসান্ত ও কামাল হোসেন টুটুল প্রমুখ।

সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। পুজা উপলক্ষে আমি ব্যাক্তিগতভাবে প্রতিবছর পৌর এলাকার পূজামণ্ডপে অনুদান বিতরণ করে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপে বিতরণ করা হয়েছে।