ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‎ঘাগড়াকে মাদক, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা চান মামুন মন্ডল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 20, 2026 - 3:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

স্টাফ রির্পোটারঃঘাগড়া ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন চেয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন মন্ডল।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ স্লুইস গেট প্রাঙ্গণে ‎আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবনেতা
আবদুল্লাহ আল মামুন মন্ডল। সভায় মাদক, সন্ত্রাস ও গুজববাজের বিরুদ্ধে” একাত্মতা পোষণ করে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন
কোতোয়ালি থানা বিএনপির দপ্তর সম্পাদক আতিকুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।
‎
‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সদস্য অহিদুল ইসলাম সোহাগ, কোতোয়ালি মৎস্যজীবী দলের আহ্বায়ক আশিকুল ইসলাম আইয়ুব আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন এবং গ্রামীণ উন্নয়ন সংস্থার (গ্রাউস) পরিচালক দেলোয়ার হোসেন।
‎
‎
‎পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন মন্ডল বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গঠনের প্রধান শর্তই হলো সমাজকে মাদক, সন্ত্রাস ও অপপ্রচারের হাত থেকে মুক্ত রাখা। মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, যার ফলে বহু পরিবারে নেমে এসেছে অশান্তি ও বিপর্যয়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। সমাজে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
‎
এসব ‎তিনি গুজব ছড়ানো ও অপপ্রচারের বিষয়ে সতর্ক করে আরও বলেন, “একটি চক্র সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেকোনো তথ্যে বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আমাদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
‎
‎শেষে তিনি ঘাগড়া ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

 

‎