ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন: পুনরায় টিম লিডার রাজু!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 21, 2026 - 5:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আওতাধীন বাঘা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের ১৫ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে পুনরায় টিম লিডার হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রাজু আহমেদ।

কমিটিতে ডেপুটি টিম লিডার-১ হিসেবে আবুল বাসার ইমন এবং ডেপুটি টিম লিডার-২ হিসেবে সাদিয়া খাতুন দায়িত্ব পেয়েছেন। আগামী ১লা আগস্ট, ২০২৬ হতে ৩১শে জুলাই, ২০২৮ পর্যন্ত পরবর্তী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।

১৫ সদস্যের এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আবির মাহামুদ তূর্য, সিজন, মিম, মাহাফুজ, শিমুল রানা, মিশ্রি, পলাশ, মায়ামুনা, জনি, সাদিয়া আক্তার, ফয়সাল এবং মুন্নি।

পুনরায় টিম লিডার নির্বাচিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করে মোঃ রাজু আহমেদ বলেন, পুনরায় বাঘা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত দিনের মতো আগামীতেও মানবসেবা ও সামাজিক নানা দুর্যোগ মোকাবিলায় পুরো টিমকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।

নতুন এই কমিটির মাধ্যমে বাঘা উপজেলায় রেড ক্রিসেন্টের মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সুধীজন ও সেচ্ছাসেবকবৃন্দ।