ময়মনসিংহে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর ২০২৬) সকালে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আসাদুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়র পরিচালক মোঃ হাবেজ আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আসাদুজ্জামান তার বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় ৭ই নভেম্বরের চেতনা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়। এসময় তিনি ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়র পরিচালক মোঃ হাবেজ আহমেদ।
তিনি বলেন, আলেম ও ঈমাম সমাজকে সঠিক ইতিহাস জানাতে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের দিবস পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এসময় ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।








