ঢাকা | মে ২, ২০২৬ - ৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকে সংবর্ধনা প্রদান 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 2, 2023 - 9:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি:সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন সুবর্ণা নির্বাচিত হওয়ায়, নারায়নগঞ্জ জেলা কমিটি মাদ্রিদ শাখার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার ( ৩১ শে জুলাই) মাদ্রিদের লাভাপিয়েস এলাকার রাজা হিন্দুস্থানি রেস্টুরেন্টে এসময় বিপুল সংখক মহিলা সংগঠক ,কর্মজীবি নারী এবং বিভিন্ন সামাজিক সংগঠন সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম , নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের উপদেষ্টা আবু বক্কর চৌধুরী মামুন , নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ ,সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন , সাধারণ সম্পাদক শওকত আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আহসান , সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ ,সহ সাংগঠনিক সম্পাদক খসরু হাসান , ধর্ম বিষয়ক সম্পাদক নাবিল আহমেদ ,

স্পেন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হুমায়রা আক্তার হ্যাপি , লুৎফুর নাহার ,শামশাদ বেগম , ফরিদা আক্তার, সুয়েতা আফরোজ লতা ,সামিমা সুলতানা ,নাহল ফেরদৌস লুবনা , জান্নাতুল ফেরদৌস লিমা, শামসুজ্জামান রুমা ,শাহরিয়ার আহমেদ সহ আরো অনেকেই।অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ।সংবর্ধিত অতিথি ফারহানা ইয়াছমিন সুবর্না সকল আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে মিষ্টি মুখ করান।