৭ই জানুয়ারি ভোট উৎসব হবে এডভোকেট কামরুল
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দুই আসনের নৌকা সমর্থিত প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম আজ বিকাল পাঁচটায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে পথসভা করেছেন তিনি বলেন আগামী ৭ই জানুয়ারি দেশে ভোট উৎসব হবে ২০,৩০ পারসেন্ট ভোট পাইলেও নির্বাচনে কোন সমস্যা নাই তবে উৎসব মুখর পরিবেশে আমরা ৭ই জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিব এবং বিএনপিকে এটা প্রমাণ করে দিব জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে আছে ।
পথসভা অনুষ্ঠানে এডভোকেট কামরুল ইসলামের সাথে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ মডেল কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী। পথ সেবা অনুষ্ঠানের পরে তারা গন সংযোগ শুরু করে কোনাখোলা থেকে রুহিতপুর কলাতিয়া হয়ে ঘাটারচর এলাকায় এসে তাদের গণসংযোগ শেষ হয়।








