ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 3, 2025 - 3:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

মো: জাহাঙ্গীর আলম হৃদয় :শাহরাস্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাগত শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, জসিম উদ্দিন,  ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, সহযোগী সদস্য হাসান মাহমুদ, ফিরোজ বেপারী, বি,এম, নয়ন প্রমুখ।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার   তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দ্রুত সমাধানের পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক ,সামাজিক, সাংস্কৃতিক, মানবিক থেকে শুরু করে সকল কাজেই গণমাধ্যমের ভূমিকা রয়েছে , দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, বিসিএসের ৩৪ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ইতোপূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।