ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এক নারী উদ্যোক্তার তত্ত্বাবধানে ব্যতিক্রম যাত্রা শুরু করলো ‘বাইকার্স কিচেন’ রেস্টুরেন্ট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 23, 2025 - 6:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 248 বার

নিজস্ব প্রতিবেদক : নারী উদ্যোক্তা অহিদা আক্তার শাহানার তত্ত্বাবধানে রাজধানীতে যাত্রা শুরু করেছে নতুন একটি রেস্টুরেন্ট ‘বাইকার্স কিচেন’। এই নারী উদ্যোক্তা বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়নে অন্যান্য নারীদের ভূমিকা রাখতে উৎসাহিত করেন।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাতটায় রাজধানীর আগারগাঁও মিরপুরে সড়কের ৬০ ফিট রোডের বারেক মোল্লা মোড়ে (২২৪/বি) জমকালো ভাবে এই ‘বাইকার্স কিচেন’ রেস্টুরেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। এ সময়- বিভিন্ন শ্রেণীর উপস্থিত ছিলেন।

আজ শনিবার (২৩ আগস্ট) থেকে ‘বাইকার্স কিচেন’ রেস্টুরেন্ট ক্রেতা ও অতীতের নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নারী উদ্যোক্তা অহিদা আক্তার শাহানা বলেন, “আমরা ফুড কোয়ালিটির মান বজায় রেখে অতিথিদের সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার চেষ্টা করবো। ‘বাইকার্স কিচেন’ শুধু খাবারের স্থান নয়, বরং এটি হবে সবার জন্য একটি আড্ডার জায়গা। অনেকেই কর্মজীবনের অভাবে পরিবার ও সন্তানদের নিয়ে বিনোদন কেন্দ্রে অথবা কোথাও ঘুরতে যেতে পারেন না। এমন শ্রেণীর মানুষ পরিবার নিয়ে একটু খোলামেলা ও মনোরম পরিবেশে সময় কাটানো, খাবার খাওয়া, ও আড্ডা দিতে ‘বাইকার্স কিচেন’ এ আসতে পারেন।”

উদ্যোক্তা অহিদা শাহানা বলেন, ‘উন্নত দেশ গড়তে নারীদের বিকল্প নেই। বর্তমান নারীরা সমাজের বিভিন্ন জায়গায় এগিয়ে রয়েছেন। সমাজ উন্নয়নে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি- ঘরের মধ্যে বন্দী না থেকে নিজে কিছু করুন অথবা সামাজিক উদ্যোক্তা হয়ে সমাজ উন্নয়নের ভূমিকা রাখুন। এতে করে নারীদের অর্থনৈতিক স্বচ্ছতা ও পারিবারিক সংকট ও সমাধান হবে।

তিনি বলেন, ‘এখনো আমাদের সমাজে কিছু শ্রেণীর পুরুষেরা নারীদের অবহেলার চোখে দেখেন। এজন্য আমাদের এমন কিছু করা উচিত– নারীরা যেন সমাজ উন্নয়নে বিশেষ প্রতিনিধি হয়ে মাঠে কাজ করতে পারে।’

এ সময় তিনি আরও জানান, উদ্বোধন উপলক্ষে অতিথিদের জন্য আগামী ১০ দিন রেস্টুরেন্টে খাবারে ১৫ শতাংশ ডিসকাউন্ট থাকবে। নারী ও শিশুদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট।

‘বাইকার্স কিচেন’ রেস্টুরেন্ট হয়ে উঠুক সকল শ্রেণীর মানুষের আস্থার জায়গা এটাই আমাদের প্রত্যাশা’