আমরা এমপি নয়,মন্ত্রী নয়, আমরা সেবক —— আমান উল্লাহ আমান
কেরাণীগঞ্জ( ঢাকা )প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আমরা এপি নয়,আমরা মন্ত্রী নয়, আমরা সেবক। আমরা পাহারাদার। আমরা জনগনের পাশে থেকে জনগনের খেদমত করতে চাই। এই নির্দেশ এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে।
সোমবার রাতে কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া মন্দির পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন। তিনি আরো বলেন তারেক রহমান
বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তার পাওয়ার অধিকার সবার। তাই কেরাণীগঞ্জে প্রতিটা পূজা মন্ডপে তিন সিফটে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির নেতা কর্মীরা। দুর্গা উৎসব যতদিন চলবে, ঠিক ততদিন বিএনপি’র নেতা কর্মীরা আপনাদের পাহারা দিবে।
ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কেরাণীগঞ্জ থেকে ধানের শীর্ষ ৯০% ভোট পাবে। কেরাণীগঞ্জের মানুষ মনে প্রানে বিএনপিকে ভালবাসে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সহ সভাপতি মো নাজিম, মোজাম্মেল, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, জাসাস নেতা সাফায়াত ।








