ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 27, 2025 - 11:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার
পদোন্নতি জনিত তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল মডেল ও দক্ষিণ থানা ভূমি প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে তাকে এই
বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ

রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া,
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদসহ ভূমি অফিসের নাজির ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।গত পাঁচই আগস্টের পর রিনাত ফৌজিয়া কেরানীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সম্প্রতি তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে সেতু বিভাগে বদলি
করা হয়।