ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে বিশাল ভোটের ব্যবধানে জয়ী আবুল কালাম আজাদ সিদ্দিকী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, February 13, 2026 - 1:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ ৬৮ হাজার ৭২১ ভোটের ব্যবধানে ১৩৬ টাঙ্গাইল-০৭ মির্জাপুর সংসদীয় আসনে আবুল কলাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ ভোটের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৭৮৫ ভোট গ্রহন হয়েছে। গড়হার শতকরা ৫৮.৬% ভোট এবং বাতিল ভোট ৪৪ টি।

একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ১২৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টি প্রার্থী মো.তোফাজ্জল হোসেন হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ শত ৯২ভোট ।

মির্জাপুর আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন ও তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছে।