ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে পৌরসভার রাস্তার কাজের উদ্বোধন করেন এমপি এনামুল হক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 26, 2026 - 4:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট পৌরসভার নিমতলী বাজার থেকে হাটখোলা রোডের দূর্গা মন্দির পর্যন্ত মোট ৯৪ মিটার আরসিসি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
মোট ২৬ লাক ৪১ হাজার ৬শত ৩৬ টাকা ব্যয়ে ৯৪ মিটার দৈঘ্য ও সাড়ে ৫ মিটার প্রশস্ত এই রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশীষ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, পৌরসভার ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সজল কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জামায়াতে ইসলামীর ধামইরহাট পৌর আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সহকারী সেক্রেটারি আবু সাইদ সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম.এ মালেক সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এই উন্নয়ন কাজের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে এবং মানুষের জীবনযাত্রা সহজ হবে এমন আশাবাদ ব্যাক্ত করে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘এই উন্নয়ন কাজ এলাকার মানুষের জন্য একটি বড় উপহার, আমরা এলাকার উন্নয়নের জন্য আরও কাজ করবো। ’