ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফরিদপুরের সালথার সোনাপুরে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 23, 2026 - 4:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সোনাপুর বাজারে অবস্থান কর্মসূচি পালন করেছে সোনাপুর ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে সোনাপুর বিএপির কার্য্যলয়ের সামনে সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে ও মুহাঃ ছরোয়ার হোসেন এর ব্যবস্থাপনায় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, মোঃ বাদশা মোল্যা,ওবায়দুর খান, সাহজাহান মাতুব্বর, লিয়াকত হোসেন, বক্কার মাতুব্বর, আবুল বাশার মুন্সী, আব্দুর রহমান মুন্সী,আবুল বাশার, হাবি মাতুব্বর,মোঃ সিরাজ মাতুব্বর, মান্নান মোল্যা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক বলেন আমাদের দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। সাংগঠনিক নির্দেশনা মেনে চলা এবং প্রচলিত আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মুঠোফোনে মুহাঃ ছরোয়ার হোসেন বলেন জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শন করা প্রয়োজন।