ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চুরখাইয়ে আব্দুল বারেক এর জমি আত্মসাতের অভিযোগ, ক্ষমতার দাপটে গ্রাম্য সালিশে হাজির হননি- ফরহাদ কাজী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 8, 2026 - 9:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

এস. এম রুবেল আকন্দ,  ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলা ১২নং ভাবখালী ১নং ওয়ার্ড পণঘাগড়া উত্তর পাড়া গ্রামের মোঃ আব্দুল বারেক এর জমি জোরপূর্বক আত্মসাতের অভিযোগ উঠেছে আলহাজ্ব মোঃ ফরহাদ কাজী পিতা: মৃত আঃ নছর কাজী, গ্রাম: পণঘাগড়া মধ্য পাড়া, ডাকঘর: চুরখাই বাজার, উপজেলা: সদর, জেলা: ময়মনসিংহ-এর বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ আঃ বারেক, পিতা: মৃত নাছির, গ্রাম: পণঘাগড়া উত্তর পাড়া জানান, তাদের ২৬ শতাংশ জমি অন্যায়ভাবে দখলের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়দের উদ্যোগে (৮ জুলাই ২০২৬ইং) তারিখ বুধবার সকাল ১০টায় পণঘাগড়া উত্তর পাড়া কাজী আবু নছর হাফিজিয়া (কুওমি) মাদ্রাসা সংলগ্ন- গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। কিন্তু অভিযুক্ত আলহাজ্ব মোঃ ফরহাদ কজী ক্ষমতার প্রভাব দেখিয়ে সালিশে উপস্থিত হননি বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির জন্য ১১নং ঘাগড়া ইউপি’র সদস্য মোঃ হানি মেম্বার, মোঃ আজিজুল হাকিম জয়, চুরখাই বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ লিটন মিয়া, মোঃ হবি মিয়া, মোঃ মোফাজ্জল মেম্বার, মোঃ ইকবাল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আঃ রাজ্জাক, মোঃ জনি মিয়া, আঃ জুব্বার, মোঃ রনি মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ রুহুল মিয়া, মোঃ আসাদ মিয়া ও মোঃ হরযত আলী সালিশে অংশ করে দুই ঘন্টা অপেক্ষা করার পরও অভিযুক্ত পক্ষ অনুপস্থিত থাকায় কোনো সমাধান হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের আচরণে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলহাজ্ব মোঃ ফরহাদ কজী এর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।