ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৯:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় থেকে উপজেলা—সব পর্যায়ে সাফল্যের ঝড়, ১৬ সম্মাননায় তেঁতুলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 13, 2026 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার
নওগাঁ প্রতিনিধিঃ ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তেঁতুলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ বছর জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মোট ১৬টি শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছে।জাতীয় পর্যায়ে কেন্দ্রটি দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করে। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে বিশেষ সম্মাননা স্মারক অর্জন করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে তেঁতুলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মোজাম্মেল হক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা লাভ করেন।গত ১২ জুলাই মহামান্য রাষ্ট্রপতি ও স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা গ্রহণ করেন।এছাড়া বিভাগীয় পর্যায়ে চারটি শ্রেষ্ঠত্ব অর্জিত হয়। এর মধ্যে রয়েছেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাহিদ সুলতানা, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদ।জেলা পর্যায়ে কেন্দ্রটি পাঁচটি পুরস্কার অর্জন করে। এসবের মধ্যে রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠত্ব অর্জন করে।এছাড়া উপজেলা পর্যায়েও পাঁচটি শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করে তেঁতুলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সব মিলিয়ে চলতি বছরে কেন্দ্রটি মোট ১৬টি শ্রেষ্ঠত্বের সম্মাননায় ভূষিত হয়েছে।তেঁতুলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য অর্জন হলো, এখানে প্রতি মাসে গড়ে প্রায় ১৩০টি নিরাপদ প্রসব (ডেলিভারি) সম্পন্ন হয়, যা দেশের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর মধ্যে সর্বোচ্চ। উল্লেখ্য, তেঁতুলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিবছরই জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে, যা প্রতিষ্ঠানটির সেবার মান ও কর্মদক্ষতার উজ্জ্বল স্বীকৃতি।