রাজাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ, উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু। এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার দুর্যোগ প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








