ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 14, 2026 - 1:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 2 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর  ধামইরহাটে হেকস ইপার এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ত করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, মেডিক্যাল অফিসার ডাঃ মাহফুজুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ ফয়সাল ইসলাম, ধামইরহাট থানা পুলিশ প্রতিনিধি এসআই ব্রজেশ্বর বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী,
উপকারভোগী তেরেসা মার্ডি। এছাড়াও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, প্রকল্প অংশগ্রহণকারী এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। থ্রাইভ প্রজেক্ট অফিসার লুৎফর রহমানের সঞ্চালনায়  প্রকল্প সমন্বয়কারী মো. তোফাজ্জল হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প বিষয়ে ধারণা,
দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, সভার উদ্দেশ্য, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এবং প্রকল্পের এসওডি ও এসডিজিতে অবদানসমূহ উপস্থাপন করেন। এরপর অতিথিবৃন্দের অংশগ্রহণে মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন: “ধামইরহাট উপজেলায় কাজ করার অনেক সুযোগ আছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও কাজ করতে হবে।
একই ব্যক্তিকে যাতে একাধিক সহায়তার আওতায় না নিয়ে আসা হয় অর্থাৎ ওভারল্যাপিং (overlapping) যাতে না হয়, সেজন্য তিনি এনজিওদের সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।”  তিনি ডাসকো ফাউন্ডেশনকে প্রকল্পের কার্যক্রম স্থানীয় চাহিদার আলোকে প্রকল্প প্রণয়ন করার আহ্বান জানান।