ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালকিনিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় তিন ফার্মেসীকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 12:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

মাদারীপুর(কালকিনি) : মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখায় মাদারীপুরের কালকিনিতে তিন ফার্মেসী মালিককে আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঔষধের দোকানগুলোতে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে শিকদার ফার্মেসীকে ৪ হাজার টাকা, এম.হাসান ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং আরাফাত ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল অভিযান পরিচালনা করেন।

তিনি জানান,অনেক সময় বিক্রেতারা মেয়াদউর্ত্তীণ ঔষুধ বিক্রি করে। এতে সাধারণ মানুষ প্রতারিত হয়। এমন কি এসব ওষুধের কারণে মানুষের প্রাণনাশেরও সম্ভবনা রয়েছে। তাই নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধের দোকানগুলোতে আজ অভিযান পরিচালনা করা হয়।এসময় তিনটি ফার্মেসীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানায় ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।

অভিযানকালে কালকিনি উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ইকরাম হোসেন সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।