ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঈদগাঁও চান্দের ঘোণা শতাধিক অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 12:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

ঈদগাঁও ( কক্সবাজার) : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মালয়েশিয়া প্রবাসী মামুনুর রশিদের অর্থায়নে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এতে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেন।

এ সময় আয়োজকরা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের মানবিক উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সামর্থ্যবানদের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত উপকারভোগীরা এই সহযোগিতার জন্য মালয়েশিয়া প্রবাসী মামুনুর রশিদ এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে এ ধরনের মানবিক সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।