ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে আলোচিত শিশু সামিয়া হত্যা মামলার একমাত্র আসামী সাব্বির (২৪) আহমেদকে মৃত্যুদন্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 4:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

রঞ্জু আহমেদ, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখিপুরে আলোচিত শিশু সামিয়া হত্যা মামলার একমাত্র আসামী সাব্বির (২৪) আহমেদকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

‎বুধবার (১৫ জুলাই) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস এ আদেশ দেন।

‎জানাযায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার উত্তর দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (৯) ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে নয়টায় নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর বাড়ির উত্তর পাশে জঙ্গলের কাছে একটি ড্রেনে মাটিতে পুঁতে ঝোঁপ-ঝাড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় সামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সামিয়ার বাবা রঞ্জু মিয়া বাদী হয়ে সাব্বিরকে একমাত্র আসামী করে সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ‎আসামী সাব্বির সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে সামিয়ার স্কুল দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা’য়ের দোকান করতো।

‎এঘটনায় ২২দিন পর আসামী সাব্বির গ্রেফতার হয়। গ্রেফতারের পর সাব্বির ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে সাব্বির জানায় ঋনের টাকা পরিশোধ করার জন্য সামিয়ার প্রবাসী বাবার কাছ থেকে মুক্তিপনের টাকা নিতে অপহরনের পরিকল্পনা করে। সামিয়া তাকে চিনে ফেলায় গলাটিপে হত্যা করে লাশ পুঁতে রাখে। ঐ মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাসুদ রানা জানান, অপহরনের একঘন্টা পর সামিয়ার মায়ের ইমু’তে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে ক্ষুদে বার্তা পাঠায় সাব্বির।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এ‍ডভোকেট মির্জা আরিফ ইখ্তিয়ার (খোকন) বলেন, এ রায়ের মাধ্যমে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার পেয়েছে শিশু সামিয়ার পরিবার।