ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 10:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ১৫ জুলাই ২০২৬ ইং তারিখে জেলার সন্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম এর মাধ্যমে জানা যায়, সকাল ১০ টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা সমূহের বিষয়ে পুলিশ সুপার মহোদয় অবগত হন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।

মাসিক কল্যান সভায়  কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান জুন /২০২৬ মাসে মোট ০৬ জনকে পুরষ্কৃত করা হয়। এবং ২ জন পুলিশ সদস্য এর অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

পাশাপাশি দুপুর ১২ টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জুন/২০২৬ মাসের “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ মাসুদ রানা , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার  মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনি, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান ও সকল থানা/ইউনিট প্রধান সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।